সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, জ্ঞান শক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য। সুশিক্ষা মানুষের শরীর মন এবং আত্মার উন্নয়ন ঘটায়। একটি দেশের দক্ষ জনশক্তি গড়ে উঠার মূল ভিত্তিই শিক্ষা। তাই শিক্ষা একটি জীবন ব্যাপী প্রক্রিয়া। শিক্ষা মানুষের আলোকিত জীবন দান করে এবং মুক্তির পথ দেখায়। তোমাদের কাছে আমার প্রত্যাশা আকাশ চুম্বি। তাই কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থীর সাথে সদাচারণ এবং শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রেখে সুপ্ত মেধার বিকাশ ঘটিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব পূর্ণ অবদান রাখবে এটাই আমার প্রত্যাশা। সৃজনশীল মেধাবি শিক্ষার্থী গড়ে তোলার জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর পারস্পারিক সহযোগিতা, পরামর্শ ও তথ্যের আদান প্রদান জরুরি। এক্ষেত্রে অভিভাবক ও শিক্ষার্থীর মাঝে শিক্ষা বান্ধব পরিবেশ ও বার্ষিক পাঠ পরিকল্পনা থাকা জরুরী। এ পাঠ পরিকল্পনা অত্র কলেজের সমস্ত শিক্ষার্থীবৃন্দের বিদ্যার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে এবং এক গৌরবময় সাফল্য বয়ে আনতে সক্ষম হবে বলে আমি আশা করি। শিক্ষার্থী ও অভিভাবক এ পাঠ পরিকল্পনা থেকে অত্র কলেজের সামগ্রিক কার্যক্রম, কলেজের নিয়ম-শৃঙ্খলা, পরীক্ষার সিলেবাস, পাঠ পরিকল্পনা ও অন্যান্য বিষয় সম্পর্কে জানতে পারবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনার সন্তান আপনার ও দেশের সম্পদ। এ সম্পদ লালন ও পরিচর্যার ভার আপনার। তাই ব্যস্ত সময়ের মাঝে সন্তানের লেখাপড়া, তার শারীরিক ও মানসিক বিকাশে সৃজনশীলতা প্রকাশে খেলাধুলার পাশাপাশি অন্যান্য সহ শিক্ষার কার্যাবলীতে তাকে সাহায্য করুন। আসুন নতুন প্রজন্মের সম্ভাবনার দ্বার উন্মোচন করতে, সম্মিলিত প্রচেষ্টায় তাদের যাত্রা পথকে করি সমৃদ্ধ।
